চট্টগ্রাম নগরীর বন্দর থানার দক্ষিণ-মধ্যম
হালিশহর এলাকায় নির্মাণাধীন ভবনের উপর থেকে লোহার পাত পড়ে মো.রাশেদ (২২)
নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটেছে।
বন্দর থানার এস আই শামীম শেখ বাংলানিউজকে জানান, রাশেদ দক্ষিণ-মধ্যম
হালিশহর এলাকার জনৈক আমির হোসেনের ছেলে। আমির হোসেন এবং তার ছোট ভাই জয়নাল
মিলে একটি ভবন তৈরি করছিলেন।

নিজ
ভবনের নিচ দিয়ে শুক্রবার সকালে হেঁটে যাবার সময় উপর থেকে একটি লোহার পাত
রাশেদের মাথায় পড়ে। এতে ব্রেইনে আঘাত লেগে গুরুতর আহত রাশেদ চট্টগ্রাম
মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। রাশেদ নগরীর সরকারী
কমার্স কলেজের বিবিএ স্নাতক সম্মান শ্রেণীর দ্বিতীয় বর্ষের ছাত্র বলে এস আই
শামীম শেখ জানান।
No comments:
Post a Comment