Tuesday, May 6, 2014

সাইবার সচেতনতা তৈরিতে বছরব্যাপী প্রকল্প

সাইবার নিরাপত্তা বিষয়ে সচেতনতা বাড়াতে এক বছরের জন্য চুক্তি করেছে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্যপ্রযুক্তি বিভাগ ও ইনসাইট বাংলাদেশ। এই চুক্তিতে সাইবার নিরাপত্তা ও সাইবার অপরাধের শাস্তি বিষয়ে জনসচেতনতা তৈরিতে কাজ করবে বেসরকারি প্রতিষ্ঠান ইনসাইট বাংলাদেশ। প্রতিষ্ঠানটি তথ্য-প্রযুক্তি বিষয়ক সচেতনতা ও এ সংক্রান্ত শিক্ষামূলক কাজ করে। 
তথ্য-প্রযুক্তি বিভাগের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, তথ্যপ্রযুক্তির এ যুগে  ব্যক্তিগত গোপনীয়তা, পণ্যের নিরাপত্তা, সম্পদের সুরক্ষা  হুমকির মুখে।  ভারচুয়াল জগতে সাইবার দুর্বৃত্তরা এখন অনেক বেশি সক্রিয়। রাষ্ট্রের নিরাপত্তাসহ সাইবার দুনিয়াও হুমকির মুখে।  এতে বিভিন্ন দেশ বিব্রত। এ অবস্থা থেকে পরিত্রাণ পেতে বাংলাদেশের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্যপ্রযুক্তি বিভাগ ইনসাইট বাংলাদেশের সঙ্গে চুক্তি করেছে। আজ মঙ্গলবার সকালে রাজধানীর আগারগাঁওয়ের আইসিটি বিভাগের সম্মেলন কক্ষে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান হয়। চুক্তিতে আইসিটি বিভাগের পক্ষে স্বাক্ষর করেন আইসিটি সচিব নজরুল ইসলাম খান এবং ইনসাইট বাংলাদেশের পক্ষে  তানভীর হাসান। কর্মসূচির পরিচালক আইসিটি বিভাগের যুগ্মসচিব বিল্লাল হোসেন জানান  ‘এক বছর মেয়াদি এ প্রকল্পে রাজধানীসহ প্রতিটি জেলা, উপজেলা ও কলেজে সাইবার নিরাপত্তা বিষয়ে সেমিনার আয়োজন, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় বিজ্ঞাপন প্রদান ও প্রামাণ্যচিত্র নির্মাণ করা হবে। স্টেকহোল্ডারদের সাথে আলাপ আলোচনা করে সাইবার সিকিউরিটি ও সাইবার আইনের বিভিন্ন দিক সম্পর্কে অবহিত করা হবে।’

No comments:

Post a Comment