দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও
পরবর্তী আন্দোলন কর্মসূচি নির্ধারণে বৈঠকে বসেছে বিএনপির স্থায়ী কমিটি।
শনিবার রাত ৯টা ৫ মিনিটের দিকে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের
রাজনৈতিক কার্যালয়ে তার সভাপতিত্বে এ বৈঠক শুরু হয়।

বৈঠকে
উপস্থিত রয়েছেন-বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর,
স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান, এমকে আনোয়ার, ব্যারিস্টার জমিরউদ্দিন
সরকার, ব্যারিস্টার মওদুদ আহমদ, লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাহবুবুর
রহমান, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ, তরিকুল ইসলাম,
গয়েশ্বর চন্দ্র রায় প্রমুখ। দলীয় সূত্র জানায়, সমাবেশ করার অনুমতি না পেলেও
অপহরণ পরবর্তী হত্যার শিকার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) প্যানেল
মেয়র নজরুল ইসলাম ও আইজীবী চন্দন সরকারসহ নিহত সাত পরিবারকে সমবেদনা জানাতে
১৪ মে নারায়ণগঞ্জে যাবেন খালেদা জিয়া। এ বিষয়টিও বিএনপির স্থায়ী কমিটির
বৈঠকের আলোচ্য সূচিতে রয়েছে। এছাড়া, বিএনপির কাউন্সিল এবং দলের
চেয়ারপারসনের দেশের বিভিন্ন জেলায় সফর ও সমাবেশ প্রসঙ্গও উঠছে স্থায়ী
কমিটির বেঠকে।
No comments:
Post a Comment