সামাজিক যোগাযোগ ওয়েবসাইট ফেসবুকে এখন
রেকর্ড ২০ লাখ ফ্যান বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের। বাংলাদেশের এই
বাঁহাতি প্রথম কোনো সেলিব্রেটি যার এত ভক্ত গোটা বিশ্বজুড়ে। ২০০৮ সাল থেকে
চালু হওয়া পেজটি এই মুহূর্তে বাংলাদেশে সবচেয়ে জনপ্রিয়।

ফেসবুক
কর্তৃক ফ্যানপেজ ভেরিফাইড হওয়ার ঠিক দুদিন পরই ফেসবুকে ২০ মিলিয়ন ভক্তের
লাইক পড়ল। এই মাইলফলক ছোঁয়ার পর সাকিব ভক্তরা ফ্যানপেজে অলরাউন্ডারকে
শুভেচ্ছা জানিয়েছে। সম্প্রতি পেজটি ভেরিফাইড হওয়ায় মাধ্যমে অসংখ্য ভক্ত
সাকিবের আসল পেজটি সহজেই খুজে পাচ্ছে। প্রিয় ক্রিকেটারের সম্পর্কে সবসময়
বিস্তারিত জানতে পারছে। বর্তমানে এই বিশ্বসেরা অল-রাউন্ডার আইপিএল খেলতে
কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে ভারতে অবস্থান করছে। রেকর্ড ফেসবুক ফ্যান
হওয়ার পর সাকিবের সাথে বাংলানিউজ২৪ থেকে যোগাযোগ করা হলে তিনি
জানালেন,‘আমার ভালো খেলার কেন্দ্রবিন্দু সব সময় আমার ভক্তরা। দীর্ঘদিন ধরে
আমার ফেসবুক ফ্যানপেজে বিভিন্ন সময় উৎসাহ দিয়ে আসছে তারা।’ পেজটির এডমিন
সাকিব আরো বললেন,‘দুই মিলিয়ন ভক্ত হওয়াই আমি আনন্দিত। এই স্বীকৃতি ভক্তদের।
আমি তাদেরকে শুভেচ্ছা জানাই এবং সামনের দিনগুলো তাদের সাথে আরো ভালো কাটবে
আমার ভক্তদের
No comments:
Post a Comment