চতুর্থ বর্ষপূর্তিতে ‘মাসিক ভিন্নমাত্রা’
পত্রিকার পক্ষ থেকে ১২ জন গুণীজনকে সম্মাননা জানানো হয়েছে। মঙ্গলবার বিকালে
জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স রুমে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন
এশিয়ান ইউনিভার্সিটির উপাচার্য আবুল হাসান মুহাম্মদ সাদেক। একইসঙ্গে
‘সমাজ নির্মাণে সংবাদপত্রের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানের উদ্বোধন করেন সুপ্রীম কোর্টের সাবেক বিচারপতি সিকদার মকবুল হক।

অন্যান্যের
মধ্যে মুক্তিযোদ্ধা ঐক্যজোটের চেয়াম্যান এফ জাকির খান, ইস্ট ওয়েস্ট
মেডিকেল কলেজের ব্যবস্থাপনা পরিচালক উলফাত জাহান মুন প্রমুখ বক্তব্য রাখেন।
ভিন্নমাত্রার পৃষ্ঠপোষক মনিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত
বক্তব্য রাখেন পত্রিকাটির সম্পাদক মুহম্মদ মাসুম বিল্লাহ।
সম্মাননাপ্রাপ্তরা হলেন: মুক্তিযুদ্ধ বিষয়ে মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার
খান, ইসলামী ব্যক্তিত্বে আবু সালেহ রাহমানী, নারী উন্নয়নে গুলনাহার বিথী,
সাহিত্যে হাসনাইন সাজ্জাদী, ব্যবসা ও সততায় সৈয়দ হাসিবুল আলম, চিকিৎসায় ডা.
উম্মে ফাতেমা আখি, মিডিয়ায় শরিফুল ইসলাম, সমাজ সেবায় মোজাহার আলী, আবাসন
শিল্পে তারিক আলম, গবেষণায় হাকিম মো. আব্দুল হামিদ এবং তথ্য-প্রযুক্তিতে
মাজহারুল হক। এছাড়া ভিন্নমাত্রা শ্রেষ্ঠ লেখক অ্যাওয়ার্ড বিভাগে হোসনে আরা
আলম, নজরুল ইসলাম সাচী, দেলোয়ার হোসেন পাটোয়ারী, মাহমুদুল হাসান,
অ্যাডভোকেট মাসুম মৃধা, সাগরিকা নাসরিন, প্রকৌশলী সরাফত আলী ফকির, সৈয়দা
মনোয়ারা বেগম, মজিবুর রহমান, জান্নাতুল ফেরদৌস, আব্দুল ওয়াজেদ, এস রহমান
রাসেল সম্মাননা পান। তাদের প্রত্যেককে ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়।
No comments:
Post a Comment