Tuesday, May 13, 2014

ভারতে পাচারকালে ২০টি সোনার বার উদ্ধার

বেনাপোল পোর্ট থানাধীন পুটখালী সীমান্ত পথে ভারতে পাচার কালে স্বর্ণের ২০টি বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। মঙ্গলবার রাত ৮টার দিকে বেনাপোল-পুটখালি সড়কে অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয়। 
এ ঘটনায় শাহ আলম (৩৫) নামে এক স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বিজিবি। শাহ আলম বেনাপোল পোর্ট থানাধীন খুলসি গ্রামের আকরম আলীর ছেলে। বিজিবি জানায়, উদ্ধার হওয়া ২০টি স্বর্ণের বারের ওজন সোয়া ২ কেজি (২০০ ভরি)। ২৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোস্তাফিজুর রহমান স্বর্ণ আটকের বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, আইনি প্রক্রিয়া শেষে আটক যুবককে পোর্ট থানায় সোপর্দ করা হবে।

No comments:

Post a Comment