Friday, May 9, 2014

নিখোঁজের সাড়ে তিনমাস পর গৃহবধূর লাশ উদ্ধার

ঢাকার মিরপুর থেকে নিখোঁজের সাড়ে তিনমাস পর জয়পুরহাট থেকে সুবর্ণা (২৫) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে গোয়েন্দা (ডিবি-৩) পুলিশ।
শুক্রবার সকাল ১২টার দিকে জয়পুরহাটের আদর্শপাড়ার একটি সেফটিক ট্যাংক থেকে ওই গৃহবধূর গলিত লাশ উদ্ধার করা হয়। ডিএমপির সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মুক্তাদার এ ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন। পুলিশ সূত্রে জানা যায়, চলতি বছরের ২৮ জানুয়ারি ঢাকার মিরপুর-১০ নম্বর থেকে সূবর্ণা নিখোঁজ হয়। এরপর তার স্বামী আলী হোসেন মিরপুর থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। মামলার পর এ ঘটনার সঙ্গে জড়িত শিউলী নামে এক নারীকে আটক করা হয়। পরে তার স্বীকারোক্তি মতে জয়পুরহাট থেকে ওই গৃহকবধূর লাশ উদ্ধার করা হয়।

No comments:

Post a Comment