এফএ কাপ শিরোপাকে টার্নিং পয়েন্ট হিসেবে
দেখছেন আর্সেনাল কোচ আর্সেন ওয়েঙ্গার। শনিবার অতিরিক্ত সময়ে অ্যারন রামসের
গোলে ৯ বছরের শিরোপা খরা কাটায় আর্সেনাল। দুই গোলে পিছিয়ে পড়েও এফএ কাপে
চ্যাম্পিয়ন হয় আর্সেন ওয়েঙ্গারের শিষ্যরা।

লন্ডনে
অনুষ্ঠিত ফাইনালে আর্সেনাল ৩-২ গোলে হারায় হাল সিটিকে। এ জয়ে ৯ বছর পর কোন
শিরোপার স্বাদ পায় ইংলিশ দলটি। সর্বশেষ ২০০৫ সালে এফএ কাপেই শিরোপা
জিতেছিল আর্সেনাল। ১৩৩ আসরে এ নিয়ে ১১টি এফএ কাপের মুকুট পেল আর্সেনাল।
প্রিমিয়ার লীগে তাদের শিরোপার সংখ্যা ১৩টি। দীর্ঘদিন পর শিরোপা জেতার পর
ওয়েঙ্গার বলেন, ‘এই মুহূর্তে দলের জন্য শিরোপা জয় খুবই গুরুত্বপূর্ণ ছিল।
এটা দলের জন্য ঘুরে দাঁড়নোর ভিত্তি হিসেবে কাজ করবে’। এ সময় আর্সেনালের
সঙ্গে ওয়েঙ্গার নতুন চুক্তি করতে যাচ্ছেন বলে নিশ্চিত করেছেন। সদ্য সমাপ্ত
প্রিমিয়ার লীগে ৭৯ পয়েন্টে চতুর্থস্থানে থেকে আসর শেষ করেছে ওয়েঙ্গারের
শিষ্যরা। আর ৩৭ পয়েন্ট নিয়ে হাল সিটির অবস্থান ছিল হাল সিটির। তবে শনিবার এ
পার্থক্য দেখা যায়নি ম্যাচে। ম্যাচের ৮ মিনিটেই ২-০ গোলে এগিয়ে যায় হাল
সিটি। ম্যাচের ৪ মিনিটে হালসিটিকে গোল করে এগিয়ে দেন জেমস চেস্টার। ৮
মিনিটে কুর্তিস ডেভিসের দুর্দান্ত গোলে ব্যবধান দ্বিগুণ হয় হাল সিটির। তবে
পিছিয়ে পড়ার পর ব্যবধান কমাতে বেশি সময় নেয়নি আর্সেনাল। ১৭ মিনিটে সান্তি
কাজোরলার গোলে ব্যবধান ২-১ নামিয়ে আনে আর্সেনাল। ২৫ গজ দূরের ফ্রি কিক
থেকে গোলটি করেন তিনি। আর ৭১ মিনিটে লরেন্ত কোসাইনলি জোরালো শটে গোল করলে
২-২ সমতায় ফেরে তারা। এরপর নির্ধারিত সময়ে দু’দল একাধিক আক্রমণেও গোল করতে
ব্যর্থ হলে খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। ১০৯ মিনিটে অ্যারন রামসের গোলে ৩-২
এগিয়ে যায় আর্সেনাল। এরপর গোলের সুযোগ পেয়েও কাজে লাগাতে না পারলে
প্রথমসারির কোন শিরোপা বঞ্চিত থেকেই মাঠ ছাড়ে হাল সিটি। শেষ মুহূর্তে
নাটকীয় গোল করা রামসে ম্যাচ শেষে বলেন, ‘এই শিরোপা ওয়েঙ্গার ও ভক্তদের।
খারাপ সময়েও যিনি সবসময় আমরা ভাল করব বলে বিশ্বাস করেন’।
No comments:
Post a Comment