Monday, May 19, 2014

দুর্ভাগ্য মানদান্দার

বিশ্বকাপের জন্য দিদিয়ের দেশমের ঘোষিত ২৩ সদস্যের দলে নাম রয়েছে গোলরক্ষক স্টিভ মানদান্দার। কিন্তু ২৭ বছর বয়সী এ ফরাসি গোলরক্ষকের বিশ্বকাপে খেলাটা শঙ্কায় পড়েছে। কাঁধের মারাত্মক ইনজুরির কারণে ৬ থেকে ৭ সপ্তাহ তাকে মাঠের বাইর থাকতে হতে পারে। 
গতকাল ফরাসি লীগে তার দল মার্শেই মাঠে নেমেছিল গুইনাপের বিপক্ষে। ম্যাচের একপর্যায়ে প্রতিপক্ষের স্ট্রাইকার মুস্তাফার সঙ্গে মারাত্মক ধাক্কা খান তিনি। এই সংঘর্ষে কাঁধে মারাত্মক আঘাত পান। এতে সঙ্গে সঙ্গেই স্ট্র্রেচারে চড়ে মাঠ ছাড়তে হয় তাকে। পরে ক্লাব কর্তৃপক্ষ জানায়, কমপক্ষে ৬-৭ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাকে। ব্রাজিল বিশ্বকাপ শুরু হতে আর দিন পঁচিশেক বাকি। তার আগে এমন ইনজুরিতে তার বিশ্বকাপে খেলাটা প্রায় অনিশ্চিত হয়ে পড়েছে।

No comments:

Post a Comment