Wednesday, May 7, 2014

টেকনাফে ২ হাজার পিস ইয়াবাসহ আটক ১

কক্সবাজারের টেকনাফ উপজেলায় ২ হাজার পিস ইয়াবাসহ আমজাদ হোসেন (৪২) নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি-৪২) সদস্যরা। 
বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে কক্সবাজার-টেকনাফ সড়কের দমদমিয়া চেক পোস্টে যাত্রীবাহী একটি বাসে  তল্লাশি চালিয়ে তাকে আটক করা হয়। আটক আমজাদ হোসেন সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলার রূপসা গ্রামের মৃত মতিউর রহমানের ছেলে। টেকনাফ ৪২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আবুজার আল জাহিদ জানান, এ ঘটনায় টেকনাফ থানায় মামলা দায়ের করা হয়েছে।

No comments:

Post a Comment