Friday, May 9, 2014

ইসলাম শিখুন, কোরআন পড়ুন: মালালা

পাকিস্তানের নারীশিক্ষা আন্দোলনের নির্ভীক অগ্রপথিক মালালা ইউসুফজাই সাধারণ এক কিশোরী থেকে এখন একটি আইকনের নাম। নাইজেরিয়ার ২ শতাধিক স্কুলছাত্রীকে অপহরণকারী কট্টরপন্থী সংগঠন বোকো হারামের উদ্দেশে মালালা বলেছে, আমার মনে হয় তারা এখন পর্যন্ত ইসলামের জ্ঞান লাভ করেনি, তারা এখনও পবিত্র কোরআন পড়েনি। তাদের উচিত ইসলাম ধর্ম শেখা। এ খবর দিয়েছে বার্তা সংস্থা পিটিআই।
মালালা বলে, আমার মনে হয়, অপহৃত মেয়েগুলোকে তাদের নিজেদের বোন হিসেবে মনে করা উচিত। বোকো হারাম সদস্যদের প্রতি প্রশ্ন ছুঁড়ে দেয় মালালা, কিভাবে কেউ নিজের বোনদের আটকে রাখে ও তাদের সঙ্গে এমন দুর্ব্যবহার করে? বোকো হারাম এক হুমকিতে বলেছিল, অপহৃত মেয়েদের দাসী হিসেবে বিক্রি করা হবে। সেই হুমকির প্রেক্ষিতে এসব মন্তব্য করে মালালা। মালালা বলে, প্রকৃতপক্ষে তারা ইসলামের নামকে ভুলভাবে ব্যবহার করছে। কারণ, তারা ভুলে গেছে ইসলাম শব্দের অর্থ ‘শান্তি’। এর আগে নাইজেরিয়ায় ২ শতাধিক স্কুলছাত্রী অপহরণের ঘটনায় মালালা বিবিসি’কে দেয়া এক সাক্ষাৎকারে দ্রুত ব্যবস্থা নিতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছিল।

No comments:

Post a Comment