Sunday, May 4, 2014

টুইট করছে বিশ্বকাপের বল!

অনেক বিতর্কই ছড়িয়েছিল ২০১০ বিশ্বকাপের বল। ‘জাবুলানি’ নামের এই বলটির কড়া সমালোচনা করেছিলেন অনেক ফুটবলার। সেগুলোর জবাব দিতে গিয়ে হিমশিম খেতে হয়েছিল জাবুলানির প্রস্তুতকারী অ্যাডিডাসের কর্তাব্যক্তিদের। তবে এবারের বিশ্বকাপের বল ‘ব্রাজুকা’কে যেন সেই সমস্যায় পড়তে না হয়, তার ব্যবস্থা করেছে অ্যাডিডাস কর্তৃপক্ষই। ব্রাজুকার নামে একটি টুইটার অ্যাকাউন্ট খোলা হয়েছে। টুইটের মাধ্যমে নিজেকে চেনানোর কাজটা নিজেই করছে ‘ব্রাজুকা’। ‘আমি ব্রাজুকা, ২০১৪ বিশ্বকাপের ম্যাচ বল। হ্যাঁ, আমি একটা বল। হ্যাঁ, আমি টুইট করছি। যোগ দিন আমার সঙ্গে।’
টুইটারে এভাবেই নিজের পরিচয় দিয়েছে এবারের বিশ্বকাপ বল। ইতিমধ্যে এক লাখ ২৭ হাজারেরও বেশি অনুসারী জুটিয়ে ফেলেছে ব্রাজুকা। টুইটারে ব্রাজুকার বেশ ভালো বন্ধুত্বও হয়ে গেছে রিয়াল মাদ্রিদের তারকা গ্যারেথ বেলের সঙ্গে। কোপা ডেল রের ফাইনালে বার্সেলোনার বিপক্ষে ম্যাচে গোল করার পর বেল লিখেছিলেন, ‘তোমার সহযোগিতার জন্য অনেক ধন্যবাদ ব্রাজুকা। খুবই ভালো লেগেছে তোমার সঙ্গে কাজ করে।’ ব্রাজুকাও পাল্টা জবাব দিয়ে লিখেছে, ‘আমারও ভালো লেগেছে গ্যারেথ। তোমার পা যা করতে বলেছে, আমি তা-ই করেছি।’ এভাবে চলতে থাকলে বিশ্বকাপ শেষ হতে হতে নিশ্চিতভাবেই অনেক বন্ধু পেয়ে যাবে ব্রাজুকা। সমালোচনার মুখে পড়লে সেই বন্ধুরাও হয়তো বাড়িয়ে দেবে সাহায্যের হাত! ওয়েবসাইট।

No comments:

Post a Comment