প্যানেল মেয়র নজরুল ইসলামের দ্বিতীয় নামাজে জানাজা ঢাকা-চট্টগ্রাম
মহাসড়কের মৌচাক এলাকায় অনুষ্ঠিত হয়েছে। এতে লাখো মানুষ অংশ নেন। জানাজায়
অংশ নিতে আশপাশের এলাকা থেকে নজরুল ইসলামের সমর্থক ও অন্যন্য দলের
নেতাকর্মীরা ছোটে আসেন মৌচাক এলাকায়। সকাল থেকেই এ এলাকার মহাসড়ক বন্ধ করে
বিক্ষোভ করেন নজরুল সমর্থকরা। সকাল ১১টায় অনুষ্ঠিত হয় জানাজা।

জানাজার
আগে স্থানীয় জনপ্রতিনিধি ও নিহতের স্বজনরা আবেগঘন বক্তব্য রাখেন। এ সময় এক
শোকাবহ পরিবেশের সৃষ্টি হয় পুরো এলাকাজুড়ে। এদিকে অপহরণ করে সাত জনকে
হত্যার প্রতিবাদে ক্ষোভে উত্তাল সিদ্ধিরগঞ্জ। গতকাল বিকাল থেকে শুরু হওয়া
বিক্ষোভ ও ভাঙচুরের কারনে আজ দুপুর পর্যন্ত ঢাকা চট্টগ্রাম মহাসড়কে
সাইনবোর্ড হয়ে যান চলাচল বন্ধ রয়েছে। এতে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি
হয়েছে। প্যানেল মেয়র নজরুল ইসলাম ও আইনজীবী চন্দন সরকারসহ সাত জনের হত্যার
ঘটনায় পুরো নারায়ণগঞ্জ শোকে স্তব্ধ। সিদ্ধিরগঞ্জের ব্যবসা প্রতিষ্ঠান ও
দোকানপাট বন্ধ রয়েছে। রাস্তায় যান চলাচল বন্ধ রয়েছে। আজও নারায়ণগঞ্জ আদালত
এলাকায় বিক্ষোভ করেছেন আইনজীবীরা।
No comments:
Post a Comment