নীলফামারীর জলঢাকা উপজেলায় সুকুমার রায় (২০) নামে এক যুবকের লাশ উদ্ধার
করেছে পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার সতিঘাট এলাকায় একটি গাছে ঝুলন্ত
অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। সুকুমার ওই এলাকার প্রাণকান্ত রায়ের ছেলে।

দুপুরে
লাশ ময়না তদন্তের জন্য নীলফামারী আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি/তদন্ত) মোকছেদ আলী বিষয়টি নিশ্চিত
করে বাংলানিউজকে জানান, সকালে স্থানীয়রা খবর দিলে তার লাশ উদ্ধার করা হয়।
লাশ ময়নাতদন্তের জন্য নীলফামারী আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ময়নাতদন্ত রিপোর্ট না আসা পর্যন্ত মৃত্যুর সঠিক কারণ বলা যাবে না বলে জানান
ওসি।
No comments:
Post a Comment