খুলনায় ১৩৬ পিস ইয়াবাসহ তিন ইয়াবা
ব্যবসায়ীকে গ্রেফতার করেছে লবণচরা থানা পুলিশ। মঙ্গলবার দুপুরে রূপসা সেতু
এলাকা থেকে তাদের আটক করা হয়।

গ্রেফতাররা
হলেন নগরীর সোনাডাঙ্গা আবাসিক এলকার ৯ নম্বর রোডের ২২ নম্বর বাড়ির মালিক
ফসিয়ার রহমানের ছেলে মাসফিয়ার রহমান সবুজ (৩১), দাকোপ উপজেলার খাদুড়ী
গ্রামের বিমল কৃষ্ণ দাসের ছেলে সত্যব্রত দাস (৩৫) ও রূপসা উপজেলার পূর্ব
রূপসার বাগমারা এলাকার মৃত আব্দুল গফুর শেখের ছেলে আব্দুল মান্নান (৪০)।
লবণচরা থানার ওসি মো. হাবিবুর রহমান জানান, মঙ্গলবার জিরো পয়েন্ট থেকে একটি
প্রাইভেট কার (খুলনা-মেট্রো-গ-১১-০৪২৬) রূপসা সেতুতে ওঠার আগ মুহূর্তে
পুলিশ তল্লাশি চালায়। এক পর্যায়ে সবুজের পকেট থেকে ১৩৬ পিস ইয়াবা উদ্ধার
করা হয়। সবুজসহ গ্রেফতার তিনজন ইয়াবা ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িত। সবুজসহ
তিনজনকে আটক করে এবং প্রাইভেট কারটি জব্দ করে লবণচরা থানায় নিয়ে যাওয়া হয়। এ
ঘটনায় সহকারী উপ-পরিদর্শক সাইফুল ইসলাম বাদী হয়ে লবণচরা থানায় একটি মামলা
দায়ের করেন।
No comments:
Post a Comment