Tuesday, May 6, 2014

ঢাকা থেকে অপহৃত গৃহবধূ দাউদকান্দিতে উদ্ধার

ঢাকায় অপহৃত গৃহবধূ ছালমা আক্তারকে (২৮)অপহরণের চারদিন পর কুমিল্লার দাউদকান্দি থেকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় দুইজনকে আটক করা হয়েছে। মঙ্গলবার দুপুর আড়াইটায় উপজেলার গৌরীপুর দক্ষিণ বাজার এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়েছে। 
উদ্ধার হওয়া গৃহবধূ ছালমা আক্তার রাজধানী ঢাকার দক্ষিণ আজিমপুর এলাকার অসিম মিয়ার স্ত্রী। আটকরা হলেন- কুমিল্লার মেঘনা উপজেলার পালারগঞ্জ গ্রামের জসিম উদ্দিন এর ছেলে সুমন মিয়া (৩০) ও একই জেলার সোলাকান্দি গ্রামের সফিকুল ইসলাম এর ছেলে আলম (২৪)। গৌরীপুর পুলিশ ফাঁড়ি ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) আশিক বাংলানিউজকে জানান, ছালমা আক্তারের পরিবারের সঙ্গে যে কারো টাকা লেনদেনের ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার তাকে অপহরণ করা হয়। মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে গৌরীপুর দক্ষিণ বাজার এলাকার আমির হোসেনের বাড়ি থেকে তাকে উদ্ধার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ২ জনকে আটক করা হয়েছে।

No comments:

Post a Comment