Tuesday, May 6, 2014

নূর হোসেন-সহযোগীদের অস্ত্র উদ্ধারে পুলিশের অভিযান

সিদ্ধিরগঞ্জের গডফাদার ও ৭ হত্যা মামলার প্রধান আসামি কাউন্সিলর নূর হোসেন ও তার সহযোগীদের অস্ত্র উদ্ধারে অভিযান শুরু করেছে পুলিশ। সোমবার নূর হোসেনের ২টিসহ সহযোগীদের ১১টি অস্ত্রের লাইসেন্স বাতিল ঘোষণার পর মঙ্গলবার এ অভিযান শুরু করা হয়েছে। 
এদিকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত পুলিশ ৩টি অস্ত্র উদ্ধার করেছে। আরও ৩টি অস্ত্র উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ। এ ব্যাপারে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অফিসার ইনচার্জ(ওসি) আবদুল মতিন বাংলানিউজকে জানান, এরইমধ্যে লাইসেন্স বাতিলকৃত ৩টি অস্ত্র উদ্ধার করা হয়েছে। অভিযান চলছে, সবকটি অস্ত্রই উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ। এর আগে সোমবার নারায়ণগঞ্জের জেলা প্রশাসক আনিছুর রহমান মিয়া নূর হোসেন ও তার সহযোগীদের নামে থাকা ১১টি অস্ত্রের লাইসেন্স বাতিল করেন। অস্ত্রের লাইসেন্সপ্রাপ্তদের মধ্যে নূর হোসেনের নামে ২২ বোর রাইফেল (নং ১২২/১২) ও এনপিবি পিস্তল (নং ২৮৫/১৩), শাহজালালের নামে নেওয়া শর্টগান (নং-৬০৩২৫৫৯/৩০৩৬২৫২), এনপিবি পিস্তল (নম্বর ৩০০/১৩), মো. শাহজাহানের নামে নেওয়া শর্টগান (লাইসেন্স নম্বর ৫১৭/১৩), জামাল উদ্দিনের নামে নেওয়া শর্টগান (লাইসেন্স নম্বর ৫১৮/১৩), মো. নুরুউদ্দিন মিয়ার নামে শর্টগান (লাইসেন্স নম্বর ৫২৮/১৩), আলী মোহাম্মদের নামে শর্টগান (লাইসেন্স নম্বর ৫৩২/১৩), মো. সানাউল্লাহর নামে নেওয়া শর্টগান (লাইসেন্স নম্বর ৫৩৩/১৩), মো. আরিফুল হক হাসানের নামে এনপিবি রিভলবার (লাইসেন্স নম্বর ১৬৬/১৩) ও শর্টগান (লাইসেন্স নম্বর ৫১১/১৩) রয়েছে।

No comments:

Post a Comment