ন্যু ক্যাম্পে প্রথমার্ধে আলেক্সিস
সানচেজের গোলে ১-০ গোলে এগিয়ে ছিল স্বাগতিক বার্সেলোনা। কিন্তু
দ্বিতীয়ার্ধের চতুর্থ মিনিটে দুর্দান্ত এক গোল করে অ্যাটলেটিকো মাদ্রিদকে
সমতায় ফেরান উরুগুইয়ান ডিফেন্ডার দিয়েগো গদিন।

আর
এতে ১৮ বছর পর লা-লীগার শিরোপা জিতে নেয় অ্যাটলেটিকো মাদ্রিদ। তাদের এ
শিরোপা জয়কে ‘ফুটবলের ন্যায়বিচার’ হিসেবে উল্লেখ করেছেন অ্যাটলেটিকোর
এদিনের গোলদাতা দিয়েগো গদিন। বলেন, ‘আমরা প্রতিটি মওসুমই কঠোর পরিশ্রম
করেছি। এবার অসাধারণ একটি কাজ আমরা করেছি। ‘ফুটবলের ন্যায়বিচার’ এটি।
লা-লিগায় বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের একচ্ছত্র আধিপত্য আমরা শেষ করে
দিয়েছি।’ দ্বিতীয়ার্ধে এ গোলটির জন্য কোচ দিয়েগো সিমিওনিকে কৃতিত্ব দিলেন
গদিন। বলেন, ‘প্রথমার্ধে আমরা ১-০ গোলে পিছিয়ে ছিলাম। বিরতির সময় সিমিওনি
আমাদের শুধু বললেন, ‘আমাদের মাত্র একটি গোল করতে হবে।’ এর বেশি আর কিছু
নাকি তিনি খেলোয়াড়দের বলেননি। এ প্রেরণায় নাকি উজ্জীবিত হয়ে দ্বিতীয়ার্ধে
গোলটি করেন গদিন। বলেন, ‘দ্বিতীয়ার্ধে আমরা চাপ নিয়ে মাঠে নামি। কিন্তু শেষ
পর্যন্ত সিমিওনির সামান্য ওই কথায় আমরা চাপ কাটিয়ে উঠতে সমর্থ হই।’
No comments:
Post a Comment