নীলফামারী সদর উপজেলার ঢেলাপীড় বাজারের
কাছে সড়ক দুর্ঘটনায় শুকতারা বেগম সুখি (২২) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
সোমবার সন্ধ্যায় নীলফামারী-সৈয়দপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত
সুখি জেলার জলঢাকা উপজেলার মীরগঞ্জ ইউনিয়নের পাঠানপাড়া গ্রামের সম্রাট
শাজাহানের স্ত্রী। নিহতের নিকটাত্মীয় আরিফুজ্জামান আরিফ জানান, সন্ধ্যার
আগে নীলফামারী সদরের কাজীরহাট গ্রামের ফুফুর বাসা থেকে ব্যাটারি চালিত
অটোরিকশায় করে পরিবারের কয়েকজনের সঙ্গে সৈয়দপুর যাচ্ছিলেন সুখি। পথে
ঢেলাপীড় বাজারের কাছে অটোরিকশার ফ্যানে সুখির ওড়না পেঁচিয়ে গেলে তিনি
রাস্তায় পড়ে গুরুতর আহত হন। এ অবস্থায় তাকে উদ্ধার করে নীলফামারী আধুনিক
সদর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। নীলফামারী সদর থানার উপ-পরিদর্শক
(এসআই) প্রদীপ ব্যানার্জি বিষয়টি নিশ্চিত করেছেন।
No comments:
Post a Comment