Monday, May 19, 2014

খালেদা জিয়ার সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের বৈঠক

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত তুরস্ক রাষ্ট্রদূত হুসেইন মুফতুওলো। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় বৈঠকটি শুরু হয়ে চলে সাড়ে ৮টা পর্যন্ত। 
বৈঠকে দুই দেশের দ্বিপাক্ষিক বিষয় ও বাংলাদেশের রাজনীতি নিয়ে আলোচনা হয় বলে বৈঠক সূত্রে জানা গেছে। বৈঠকে উপস্থিত ছিলেন- বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মুবিন চৌধুরী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজুর রহমানসহ কয়েকজন সিনিয়র নেতাকর্মী।

No comments:

Post a Comment