চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার রেলওয়ের সিআরবি এলাকা থেকে অজ্ঞাত এক
তরুণীর লাশ উদ্ধার করা হয়েছে। আজ রোববার সকাল সাড়ে ১০টায় লাশটি উদ্ধার করা
হয়। ওই তরুণীর পরনে কালো রঙের বোরকা ও সালোয়ার-কামিজ ছিল। তাঁর বয়স ২৩-২৪
বছর বলে পুলিশ ধারণা করছে।

নগর
পুলিশের সহকারী কমিশনার (কোতোয়ালি অঞ্চল) শাহ মো. আবদুর রউফ প্রথম আলোকে
বলেন, সিআরবি রেলওয়ে অফিসার্স রেস্ট হাউসের সামনের নালার মধ্যে লাশটি পড়ে
ছিল। স্থানীয় লোকজন খবর দিলে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। ওই তরুণীর গলায়
আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে তাঁকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
No comments:
Post a Comment