রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ও রাজশাহী
মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতাল পরিচালনা কমিটির সভাপতি ফজলে হোসেন বাদশা
বলেছেন, ‘রামেক হাসপাতাল সকলের জন্যে উন্মুক্ত। এটি প্রচলিত আইনে পরিচালিত।
এখানে যে কেউ এসে চিকিৎসাসেবা নিতে পারবে।’

বৃহস্পতিবার
রাতে ঢাকা থেকে পাঠানো এক বিবৃতিতে তিনি একথা বলেন। রাজশাহীর সংসদ সদস্য
ফজলে হোসেন বাদশা বলেন, ‘রামেক হাসপাতালে চিকিৎসাসেবায় যদি কেউ ব্যত্যয়
ঘটায় তাহলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’ তিনি উল্লেখ করে
বলেন, ‘রামেক হাসপাতালে অরাজকতা সৃষ্টির এই চেষ্টা হাসপাতালে চিকিৎসাসেবা
নিশ্চিত করা ও হাসপাতালকে দুর্নীতিমুক্ত করার উদ্যোগকে বানচাল করার
ষড়যন্ত্রেরই অংশ বলে আমি মনে করি। নিয়মতান্ত্রিকভাবে হাসপাতালের সকল
অরাজকতা দূর করা হবে।’ বিবৃতিতে রামেক হাসপাতালের স্বাভাবিক কার্যক্রম
ফিরিয়ে আনতে এবং চিকিৎসাসেবা নিশ্চিত করতে তিনি চিকিৎসক,
কর্মকর্তা-কর্মচারিসহ সাধারণ জনগণের সহযোগিতা কামনা করেন। প্রসঙ্গত, রামেক
হাসপাতালের যে সব ইন্টার্ন সাংবাদিককে চিকিৎসা দানে অস্বীকৃতি জানিয়েছিলেন
তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে তা জানতে চেয়েছেন হাইকোর্ট।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের
পরিচালককে ২৫ মে’র মধ্যে এ ব্যাপারে নিজেদের বক্তব্য হাইকোর্টকে অবহিত করতে
বলা হয়েছে।
No comments:
Post a Comment