নাইজেরিয়ার কেন্দ্রীয় জস শহরে জোড়া বোমা
হামলার ঘটনায় ১১৮ জন প্রাণ হারিয়েছেন। নিহতদের অধিকাংশই নারী। আহত হয়েছেন
কমপক্ষে ৫৬ জন। তাদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের
সংখ্যা বাড়ার আশঙ্কা রয়েছে। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।

প্রথম
বিস্ফোরণটি ঘটানো হয় একটি জনাকীর্ণ মার্কেটে। অপর বোমা হামলাটি চালানো হয়
শহরের একটি বাস টার্মিনালে। প্রথম বোমা হামলাটি চালানোর ৩০ মিনিটের মাথায়
অপর হামলাটি পরিচালিত হয়। এখন পর্যন্ত কোন জঙ্গি সংগঠন ভয়াবহ এ হামলার দায়
স্বীকার করেনি। তবে কট্টরপন্থী সংগঠন বোকো হারাম সম্প্রতি দেশটির বিভিন্ন
স্থানে একই ধরনের বেশ কিছু হামলা চালিয়েছে। এদিকে সাম্প্রতিক বছরগুলোতে
জসের খ্রিষ্টান ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে বেশ কিছু সহিংস সংঘর্ষের ঘটনা
ঘটেছে। প্রেসিডেন্ট গুডলাক জনাথন জোড়া বোমা হামলার ঘটনায় তীব্র নিন্দা
জানিয়ে বিবৃতি দিয়েছেন।
No comments:
Post a Comment