দুষ্কৃতিকারীদের হামলায় নিহত ফেনীর
ফুলগাজী উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি একরামুল হকের প্রথম নামাজে
জানাজা আজ সকাল ৯টায় অনুষ্ঠিত হয়েছে।

মিজান
ময়দানে জানাজায় ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজামুদ্দিন হাজারী, ৩-আসনের সংসদ
সদস্য হাজী রহিমুল্লা, পৌর মেয়র হাজী আলাউদ্দিন এবং উপজেলা আওয়ামী লীগ
সভাপতি আব্দুর রহমান লিটনসহ বিপুল সংখ্যক মানুষ অংশ নেন। উপস্থিত ছিলেন -১
আসনের সংসদ সদস্য শিরিন আক্তারও। আজ ফুলগাজী পাইলট হাইস্কুল মাঠে বেলা পৌনে
১১টায় দ্বিতীয় ও ২টায় বন্দুরা দৌলুতপুর গ্রামে তৃতীয় জানাজা শেষে তাকে
পারিবারিক কবরস্থানে দাফন করার কথা। এদিকে মঙ্গলবার রাতভর ফেনী শহরের
বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে হত্যাকান্ডের সঙ্গে জড়িত ২৩ জনকে আটক করেছে
পুলিশ। ফেনী মডেল থানার ওসি মাহাবুব মোরশেদ এ তথ্য নিশ্চিত করে জানান, জেলা
শহরের বিরিঞ্চি এলাকায় পরিত্যক্ত একটি লাল রংয়ের প্রাইভেটকার ও একটি
মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।
No comments:
Post a Comment