সিলেটে বাসচাপায় দুই মাদরাসা ছাত্র নিহত
হয়েছে। আহত হয়েছেন আরও ৪ জন। আজ সকাল সাড়ে ৯টার সময় ওসমানীনগরে ঢাকা-সিলেট
মহাসড়কের নাজিরবাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফরহাদ হোসেন (৮) ও শাহরান আহমদ
(৮) নাজিরবাজার দারুল কোরআন মাদরাসার তৃতীয় শ্রেণির ছাত্র।

তাদের
বাড়ি ওসমানীনগরের কেশবপুর গ্রামে। ওসমানীনগর থানার ওসি জুবের আহমদ জানান,
ঢাকা থেকে সিলেটগামী একটি বাসের সামনের চাকা ফেটে পথচারী মাদরাসাগামী
শিক্ষার্থীদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুই ছাত্র মারা যায়। চাপা দেয়ার
পর সেটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। আহতদের সিলেট ওসমানী মেডিকেল
কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর বিক্ষুব্ধ মাদরাসা শিক্ষার্থীরা
ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে রাখে। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি
নিয়ন্ত্রণে আনে।
No comments:
Post a Comment