Monday, May 5, 2014

সেভেন মার্ডারের প্রধান নূর হোসেনের অস্ত্রের লাইসেন্স বাতিল

গুমের পর ৭জনকে হত্যার ঘটনায় দায়ের হওয়া মামলার প্রধান আসামি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের(নাসিক)১১টি অস্ত্রের লাইসেন্স বাতিল করা হয়েছে। সোমবার নারায়ণগঞ্জ জেলা প্রশাসক এ লাইসেন্স বাতিল করেন। 
এর আগে গতকাল রোববার সিদ্ধিরগঞ্জে শিমরাইল মোড়ে নূর হোসেনের আস্তানা খ্যাত ট্রাক স্ট্যান্ডে অভিযান চালিয়ে পুলিশ ট্রাক স্ট্যান্ডের পেছনের অবস্থিত জিএম গ্লাস নামক একটি গ্লাস কারখানার ভেতরে থেকে নূর হোসেনের ব্যবহৃত প্রাইভেটকার উদ্ধার করে পুলিশ। অন্যদিকে শনিবার শিমরাইলের টেকপাড়ায় নূর হোসেনের বাড়িতে অভিযান চালিয়েছে পুলিশ। এ অভিযানে বাড়ি থেকে ১০-১২ জনকে আটক এবং একটি রক্তমাখা মাইক্রোবাস জব্দ করা হয়। জব্দ করা হয় আইনজীবী চন্দন সরকারের ব্যবহৃত মোবাইল ফোনও। খুন, গুম আর অপহরণের ডেঞ্জার জোন হয়ে ওঠা নারায়ণগঞ্জের ডেঞ্জার ম্যান নূর হোসেন  প্যানেল মেয়র অপহরণের পর থেকেই পলাতক। কিছুতেই তার খোঁজ পাচ্ছে না পুলিশ, র‌্যাব বা গোয়েন্দারা। অভিযান চলছে বলেই শুধু জানানো হচ্ছে।

No comments:

Post a Comment