ইয়াবাসহ মাদক ও মাদক সংক্রান্ত অন্যান্য অপরাধ নিয়ন্ত্রণে সারাদেশে রেড
এলার্ট জারি করা হয়েছে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। সোমবার
সন্ধ্যায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইন শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির
বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

স্বরাষ্ট্র
মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর সভাপতিত্বে এ
বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে শিল্পমন্ত্রী সাংবাদিকদের বলেন, ইয়াবাসহ মাদক ও
মাদক সংক্রান্ত অন্যান্য অপরাধ নিয়ন্ত্রণে সারাদেশে রেড এলার্ট জারি করা
হয়েছে। একই সঙ্গে সীমান্তে মাদক রুট হিসেবে চিহ্নিত এলাকাগুলোতে নিরাপত্তা
জোরদার করতেও সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।
No comments:
Post a Comment