১৯৯৬ সালে অ্যাটলেটিকো মাদ্রিদকে লা-লীগার
শিরোপা এনে দিয়েছিলেন খেলোয়াড় হিসেবে। ১৮ বছর পর প্রিয় দলকে আরও একটি
লা-লিগার শিরোপা এনে দিলেন তিনি। তবে দিয়েগো সিমিওনে এবার কোচ হিসেবে এ
কৃতিত্ব দেখালেন।

শক্তিশালী
বার্সেলোনাকে টেক্কা দিয়ে শিরোপা জিতে যারপরনাই খুশি এ আর্জেন্টাইন কোচ। এ
শিরোপা জয়ের দিনকে তিনি অ্যাটলেটিকোর ইতিহাসে সেরা দিন হিসেবে উল্লেখ
করেছেন। বলেন, ‘কঠোর পরিশ্রমই ছিল এ জয়ের মূল শক্তি। বার্সেলোনার মাঠ ন্যু
ক্যাম্পে শিরোপা উদযাপনের দিনটি অ্যাটলেটিকোর ইতিহাসে সেরা দিন।’
অ্যাটলেটিকোর কোচ দলের সাফল্যে ধন্যবাদ জানিয়েছেন তাদের সাবেক খেলোয়াড় লুইস
আরাগোনেসকে। বলেন, ‘দলের খেলোয়াড় ও যে সমর্থকরা আমাদের ওপর বিশ্বাস
রেখেছিল তাদের সবাইকে ধন্যবাদ জানাই। বিশেষ করে লুইসকে। তিনি সব সময় আমাদের
প্রেরণা ও সাহস জুগিয়েছেন।’
লা-লীগার শিরোপা জিতে আত্মতুষ্টিতে ভুগছেন না সিমিওনি। তিনি এখন চেয়ে আছেন ইউয়েফা চ্যাম্পিয়ন্স লীগের ফাইনালের দিকে। ২৪শে মে লিসবনের ফাইনালে তাদের প্রতিপক্ষ নগর প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ। ইউরোপের শ্রেষ্ঠত্বের এ শেষ লড়াই সামনে রেখে তিনি বলেন, ‘এখন লিসবনের দিকে নজর দিতে চাই। লাল ও সাদা দাগের জার্সির লড়াইয়ের জন্য এখন প্রস্তুত হবো আমরা।’

No comments:
Post a Comment