Tuesday, May 6, 2014

১০ মে ওরিয়ন ফার্মার পর্ষদ সভা

পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ খাতের কোম্পানি ওরিয়ন ফার্মার পরিচালনা পর্ষদ সভা ১০ মে অনুষ্ঠিত হবে। আজ মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। 
আজ ডিএসইর ওয়েবসাইটে প্রকাশিত সংবাদে বলা হয়, ডিএসই তালিকাভুক্তি আইন অনুযায়ী কোম্পানিটির পর্ষদ সভা ১০ মে বিকেল পাঁচটায় অনুষ্ঠিত হবে। সভায় অন্যান্য বিষয়ের সঙ্গে গত ৩১ ডিসেম্বর শেষ হওয়া অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। একই সঙ্গে গত অর্থবছরের লভ্যাংশ ঘোষণা হতে পারে এই সভায়।

No comments:

Post a Comment