Saturday, May 10, 2014

আ.লীগ অস্ত্রের ভাষায় কথা বলে না

আওয়ামী লীগ অস্ত্রের ভাষায় কথা বলে না। এ মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। তিনি বলেন, অস্ত্রের নল কিভাবে বাঁকা করতে হয় তা আমাদের জানা আছে। অস্ত্র যারা ধরেছে তারা সবাই আমাদের শত্রু। শনিবার বিকেলে রাঙামাটি জেলা আওয়ামী লীগের কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
জেলা আওয়ামী লীগের সভাপতি দীপংকর তালুকদারের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন- সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য জেএফ আনোয়ার চিনু, জেলা আওয়ামী লীগ নেতা মাহবুবুর রহমান, শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সামছুল আলম, মহিলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জেবুন্নেছা রহিম, আওয়ামী লীগ নেতা জাহেদুল আলম জাহিদ প্রমুখ। সভায় মহিলা এমপি জেএফ আনোয়ার চিনু বলেন, পার্বত্য চট্টগ্রামে অস্ত্রের ঝনঝনানি চালাচ্ছে জেএসএস। তাদের সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করতে হবে। তারা মেডিকেল কলেজ ও বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বন্ধ করার হুমকি দিচ্ছে।  অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, সাবেক চেয়ারম্যান চিংকিউ রোয়াজা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুছা মাতব্বর, জেলা পরিষদ সদস্য শামীমা রশীদ প্রমুখ।

No comments:

Post a Comment