৬৭তম কান চলচ্চিত্র উৎসব এরই মধ্যে মুখর
হয়ে উঠেছে বিশ্বের নামীদামি তারকাদের পদচারণায়। প্রথম দিনেই নিজের
উপস্থিতির মধ্যে জুলিয়া রবার্টস কানের আসর আলোকিত করেছেন। হলিউড তারকাদের
বাইরে বলিউড তারকারাও অংশ নেয়া শুরু করেছেন উৎসবে।

মল্লিকা
সারাওয়াত রেড কার্পেটে নিজের আবেদনময়ী রূপ প্রদর্শন করেছেন। পাশাপাশি
উদ্বোধন করেছেন ভারতীয় প্যাভিলিয়ন। ২২শে মে স্বামী অভিষেক বচ্চনসহ কানের
রেড কার্পেটে হাঁটার কথা রয়েছে বলিউড অভিনেত্রী ঐশ্বর্য রাই বচ্চনের। তবে
কানের তৃতীয় দিনটিতে মঞ্চ মাতিয়েছেন হলিউডের জনপ্রিয় দুই অভিনেত্রী নাওমি
ওয়াটস ও কেট ব্লাঙ্কেট। এছাড়াও উপস্থিত হয়েছিলেন রোজারিও ডাউসন, রায়ান
রেনল্ডস, মিরিলে এনোস, এটম ইগোইয়ান, গ্রেম পোলাস্কি, সালভা ফেটিসভ, জেসিকা
হাসনার, ক্রিস্টিয়ান ফ্রিডেল, কিট হেরিংটন, মেলিসা সোজেন, ডেমেট আকবাগ,
হাল্ক বিলগিনার প্রমুখ। তবে সবার নজর ছিল অ্যাশ কালারের খোলামেলা গাউন পরে
রেড কার্পেটে হাজির হওয়া নাওমি ওয়াটসের দিকে। এক কাঁধ খোলা নাওমির এ
পোশাকটিকে কানের অন্যতম পোশাক হিসেবেও অভিহিত করেছেন কেউ কেউ। অন্যদিকে
কালোরঙা একটি চমৎকার গাউন পরে রেড কার্পেটে সবার দৃষ্টি আকর্ষণ করেন কেট
ব্লাঙ্কেট। গতকাল কান উৎসবের চতুর্থ দিন বিভিন্ন বিভাগে প্রদর্শিত হয়েছে
৯টি ছবি। এর মধ্যে কম্পিটিশন বিভাগে বিরট্রান্ড বনিলো পরিচালিত ‘সেইন্ট
লরেন্ট’, ডেমিয়েন জিফরন পরিচালিত ‘উইল্ড টেলস’ ছবিটি প্রদর্শিত হয়েছে।
অন্যদিকে আনসারটেন রিগার্ড বিভাগে ফিলিট লেকোট পরিচালিত ‘রান’, বেনসন
পরিচালিত ‘দ্য ডিসেপিয়ারেন্স অফ এলেনোর রিগবি’ এবং কর্নেল মুনড্রুজু
পরিচালিত ‘হোয়াইট গড’ ছবিটি প্রদর্শিত হয়। হর্স কম্পিটিশন ইটি সিনস স্পেশাল
বিভাগে প্রদর্শিত হয় ক্রিস্টেন লিভারিং পরিচালিত ‘দ্য সেলভেশন’ ছবিটি। কান
ক্লাসিক বিভাগে দেখানো হয় ‘দ্য লাস্ট মেট্রো’, ‘লস্ট হরিজন’ এবং ‘দ্য উডেড
ক্রসেস’ ছবি তিনটি। তবে এর মধ্যে ডেমিয়েন জিফরন ‘উইল্ড টেলস’-এ দর্শক
সমাগম ছিল সবচেয়ে বেশি। কারণ, কানের মাধ্যমেই এ ছবিটি প্রথমবারের মতো
প্রদর্শিত হয়। ছবিটি দেখে সবাই প্রশংসা করেছেন। পুরস্কার প্রাপ্তির দৌড়েও
ছবিটিকে অনেকে এগিয়ে রাখতে চান। এদিকে উৎসবে আগের তিন দিনের তুলনায় চতুর্থ
দিন দর্শকদের উপস্থিতিও বেশি লক্ষ্য করা গেছে।
No comments:
Post a Comment