ঝিনাইদহের মহেশপুর উপজেলার ঘুগরি পান্তাপাড়ায় আমিন হক (৩৫) নামে এক যুবক
খুন হয়েছেন। মঙ্গলবার দুপুর ১টার দিকে ওই এলাকার একটি ধান ক্ষেত থেকে
পুলিশ তার হাত-পা বাঁধা লাশ উদ্ধার করে। আমিন হক উপজেলার উজ্জ্বলপুর
এলাকার কাজিম আলী মৃধার ছেলে।

মহেশপুর
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম শাজাহান জানান, দুপুরে ধান ক্ষেতে
হাত-পা বাঁধা লাশটি পড়ে থাকতে দেখে থানায় খবর দেয় স্থানীয় লোকজন। পরে পুলিশ
ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল
মর্গে পাঠায়। তিনি আরো জানান, আমিনের দ্বিতীয় স্ত্রী অহরজান নেছা ঘুগরি
পান্তাপাড়ায় বাবার বাড়ি থাকেন। দীর্ঘদিন ধরে আমিন ও তার মধ্যে কলহ চলছিল।
সোমবার আমিন দ্বিতীয় স্ত্রীর বাড়ি আসার জন্য নিজের বাড়ি থেকে বের হন। পরে
দুপুরে তার লাশ পাওয়া যায়।
No comments:
Post a Comment