Monday, May 19, 2014

টাঙ্গাইলে সাত ঘণ্টা পর অপহৃত উদ্ধার, আটক ১

টাঙ্গাইল শহরের দীঘুলিয়া দক্ষিণপাড়া থেকে হেনরী কামাল (৪২) নামের অপহৃত এক ব্যবসায়ীকে অপহরণের সাত ঘণ্টা পর উদ্ধার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। 
সোমবার বিকেল ৫টায় অপহরণকারীর নিজস্ব গাড়ির গ্যারেজে অভিযান চালিয়ে তাকে উদ্ধার করা হয়। এ সময় অপহরণকারীকে আটক করা হয়। এর আগে সকাল ১০টায় টাঙ্গাইল শহরের নিরালা হোটেল থেকে চট্রগামের পাহারতলী থানার নওয়াপাড়া গ্রামের মৃত এনথনী রিভারওর ছেলে হেনরী কামালকে মাইক্রোবাস যোগে অপহরণ করা হয়। তিনি বিভিন্ন জেলায় ব্লিচিং পাউডারের ব্যবসা করেন। পুলিশ সূত্র জানায়, অপহরণকারীরা অপহরণের পর কামাল ও তার পরিবারের কাছে প্রথমে ৫ লাখ টাকা ও পরে ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। এ সময় তার কাছ থেকে জোর করে ১শ টাকার দুইটি সাদা স্ট্যাম্পে সই নেওয়া হয়। টাঙ্গাইল ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মাহফ‍ুজুর রহমান বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে দীঘুলিয়া দক্ষিণপাড়ায় অভিযান চালিয়ে অপহৃতকে উদ্ধার করা হয়। এ সময় অপহরণকারী ওই এলাকার শামসুল হকের ছেলে মো. হাসান ইমাম খান সুখনকে আটক করা হয়। তবে তার ছোট ভাই অপর অপহরণকারী সানি পালিয়ে যায়। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি।

No comments:

Post a Comment