Tuesday, May 13, 2014

ঝিনাইদহে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র ও বিএনপি নেতা ইসমাইল হোসেনকে (৫৮) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। 
আজ সকাল সাতটার দিকে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাতটার দিকে ইসমাইল হোসেন গ্রামের বাড়ি থেকে সাইকেলে করে শহরে যাচ্ছিলেন। কুটিবাড়ি ব্রিজের কাছে কয়েকজন দুর্বৃত্ত তার গতিরোধ করে। এসময় তারা ধারালো অস্ত্র দিয়ে ইসমাইল হোসেনকে এলোপাতাড়ি কোপায়। গুরুতর আহত অবস্থায় যশোর সদর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

No comments:

Post a Comment