আসছে ঈদে চিত্রনায়িকা ববি অভিনীত দুটি ছবি
মুক্তি পাবে। ছবি দুটি হচ্ছে শাকিব খান প্রযোজিত ও বদিউল আলম খোকন
পরিচালিত ‘হিরো দ্য সুপার স্টার’ এবং মোহাম্মদ হোসেন পরিচালিত ‘আই ডোন্ট
কেয়ার’। ‘হিরো- দ্য সুপারস্টার’ ছবিতে ববির সঙ্গে অভিনয়ে আছেন গত কয়েক
বছরের সর্বাধিক আলোচিত নায়িকা অপু বিশ্বাস এবং ‘আই ডোন্ট কেয়ার’ ছবিতে আছেন
জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নায়িকা নিপুণ।

এ
প্রসঙ্গে ববি বলেন, ছবি দুটির গল্প অনুযায়ী দুই নায়িকা রাখতে হয়েছে। আর
আমার সঙ্গে যে দু’জন নায়িকা আছেন তারা আমার সিনিয়র। তাই কোন আপত্তি করিনি।
এদিকে ববির এ ছবি দু’টির মধ্যে শাকিব খানের প্রযোজনায় ‘হিরো-দ্য
সুপারস্টার’ ছবিতে নায়ক হিসেবেও দেখা যাবে তাকে। এরই মধ্যে ছবির ৭০ ভাগ
শুটিং সম্পন্ন হয়েছে। খুব শিগগিরই দেশের বাইরে বাকি অংশের শুটিং হবে। ছবিতে
শাকিব খান, অপু বিশ্বাস, ববি ছাড়া আরও আছেন উজ্জল, ইলিয়াস কোবরা, মিশা
সওদাগর, ডন প্রমুখ। অন্যদিকে গ্রামীণ চলচ্চিত্র প্রযোজিত ‘আই ডোন্ট কেয়ার’
ছবিতে ববির নায়ক বাপ্পী। এরই মধ্যে ছবির শুটিং শেষ হয়েছে। বাপ্পী, ববি ও
নিপুণ ছাড়াও ছবিতে আরও আছেন মিশা সওদাগর, নূতন, শানু শিবা প্রমুখ।
No comments:
Post a Comment