Monday, May 19, 2014

কান চলচ্চিত্র উৎসবে বাংলাদেশ

জমে উঠেছে ৬৭তম কান চলচ্চিত্র উৎসব। বিশ্বের নানা দেশের পাশাপাশি এ উৎসবে উচ্চারিত হচ্ছে বাংলাদেশের নামও। আর এটা সম্ভব হচ্ছে তরুণ চলচ্চিত্র নির্মাতা কামার আহমেদ সাইমনের সূত্রে। যিনি বর্তমানে অবস্থান করছেন কান চলচ্চিত্র উৎসবে।
প্রথম চলচ্চিত্র ‘শুনতে কি পাও’ গত বছর ফ্রান্সের ‘সিনেমা দ্যু রিলে’ আসরের গ্রাঁ প্রি খেতাব জিতেছিল। এবার কানের ‘লা সিনেমা দ্যু মন্দে’ যার বাংলা করলে দাঁড়ায় ‘বিশ্বের চলচ্চিত্র’Ñ এই সিরিজে নির্বাচিত হয়েছে তার সিনেমা ভাবনা। ১২৫টি আবেদন থেকে বাছাই করা ১০টির মধ্যে কামার আহমেদের স্থান পাওয়ার ঘটনাটি বাংলাদেশের জন্য এই প্রথম। ‘বিশ্বের চলচ্চিত্র’ কান চলচ্চিত্র উৎসবের এমন একটি প্লাটফর্ম যার মাধ্যমে উৎসবে উদীয়মান চলচ্চিত্র নির্মাতাদের প্রযোজকদের সংস্পর্শে আসার সুযোগ করে দেয়। ‘ফ্র্রেঞ্চ মিনিস্ট্রি অব ফরেন অ্যাফেয়ার্স’-এর পৃষ্ঠপোষকতায় এ প্রকল্পের জন্য নির্মাতারা একটি চলচ্চিত্রের মূল ভাবনা, চিত্রনাট্য কিংবা কিছু প্রাথমিক কাজ জমা দেন। সেই সঙ্গে তাদের আরও কিছু শর্ত পূরণ করতে হয়। যেমন, তাদের কাজটির মাধ্যম হতে হবে বড় পর্দা এবং এর বাজেট থাকতে হবে ৪০ লাখ মার্কিন ডলারের মধ্যে। এ বছর প্রকল্পটি পরিচালনার নেতৃত্বে আছেন ‘সেন্ট্রাল স্টেশন’, ‘দ্য মোটরসাইকেল ডায়েরিস’খ্যাত ব্রাজিলীয় চিত্রপরিচালক ওয়াল্টার সালেস। উল্লেখ্য, কামার আহমেদ সাইমনের সিনেমা ভাবনাটির নাম ‘সাইলেন্স অব দ্য সি-শেল’। এটি দুই বন্ধুর ভ্রমণের গল্প। সমুদ্রের দিকে ছুটে চলা এক নদীর খোঁজে যারা পেরিয়ে যায় বহু সীমান্ত উপত্যাকা।

No comments:

Post a Comment