Tuesday, May 13, 2014

পরস্পরের হাত আঁকড়ে ধরে জমজ শিশুর জন্ম

‘মা দিবসে’ জমজ বোনের মা হয়েছেন মার্কিন এক নারী সারাহ থিস্টলথওয়েইট। নিশ্চয়ই এ কারণে তিনি খবরের শিরোনাম হননি। সদ্যোজাত জমজ দুই বোন জিলিয়ান ও জেনা থিস্টলথওয়েইট নিজেদের হাত আঁকড়ে ধরে ছিল। ভেন্টিলেটর থেকে বের করার পর তারা নিজেরাই শ্বাস-প্রশ্বাস নিচ্ছিল।
চিকিৎসাবিজ্ঞানে ‘মনোঅ্যামনিওটিক’ শিশু জন্মের ঘটনা বেশ বিরল। এ ধরনরে শিশুদের প্রায় সবকিছুই একই রকম হয়ে থাকে। শারীরিক, মানসিক গঠন, আচার-আচরণ প্রায় সবই। এদিকে মা দিবসেই মা হওয়া প্রসঙ্গে ৩২ বছর বয়সী উৎফুল্ল মা সারাহ বললেন, মা দিবসের ‘সবচেয়ে ভালো উপহার ছিল’ তার জমজ সন্তানকে কোলে নেয়া। সারাহ বলেন, আমি বিশ্বাস করতেই পারিনি যে, তারা পরস্পরের হাত ধরে ছিল। তিনি বলেন, এটা বিস্ময়কর। সারাহর ভাষায়, তারা এখন থেকেই বেস্ট ফ্রেন্ড। গতকাল যুক্তরাষ্ট্রের ওহিয়ো অঙ্গরাজ্যে জিলিয়ান ও জেনার জন্ম হয়। ভূমিষ্ঠের সময় তাদের পরস্পরের হাত আঁকড়ে ধরে থাকা অবস্থায় পান চিকিৎসকরা। অনেকক্ষণ সে অবস্থায় ছিল তারা। জমজ শিশু দুটির পিতামাতাকেও সেটা দেখালেন চিকিৎসকরা। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। ‘মনোঅ্যামনিওটিক’ শিশুদের প্রায় সব কিছুই এক রকম। সাধারণভাবে ১০ হাজার সন্তান জন্মদানের ঘটনায় মধ্যে এ ধরনের একটি মাত্র ঘটনা দেখা যায়। তাদের চিন্তাধারা থেকে শুরু করে হাঁটাচলা কথাবার্তা প্রায় সবই একই রকম হয়ে থাকে। তাই দু’ জনকে আলাদা করতেই হিমশিম খান পিতামাতা ছাড়া অন্যরা। একই রকম পোশাক পরিয়ে দিলেই হলো। সন্তান জন্মদানের আগে বেশ কয়েক সপ্তাহ সারাহকে বিশেষ পর্যবেক্ষণে রেখেছিলেন অ্যাক্রন জেনারেল মেডিকেল সেন্টারের বিশেষজ্ঞ চিকিৎসকরা। কারণ, এ ধরনের নবজাতকদের নাড়ি অনেক ক্ষেত্রে পরস্পরের সঙ্গে পেঁচিয়ে জটিলতা সৃষ্টির আশঙ্কা থাকে।

No comments:

Post a Comment