দক্ষিণ আফ্রিকার এক রাজনীতিবিদ মোসিউওয়া
লেকোটা উদ্ভট এক কাণ্ড ঘটালেন। তার ছোটখাট রাজনৈতিক দল কংগ্রেস অফ দ্য পিপল
(সিওপিই) নির্বাচনে পরাজিত হলে, একটি হ্যাট চিবিয়ে খেয়ে ফেলার প্রতিজ্ঞা
করেছিলেন লেকোটা। যেমন কথা, তেমন কাজ! রাজনীতিবিদদের তো নির্বাচনে জয়লাভের
পর প্রতিশ্রুতি রাখতে সচরাচর তেমন একটা দেখা যায় না। কিন্তু, লেকোটা
নির্বাচনে হেরেও তার দেয়া প্রতিশ্রুতি রক্ষা করেছেন।

সত্যিই
এ সপ্তাহে নির্বাচনে তার দলের পরাজয়ের পর তিনি একটি আস্ত হ্যাট চিবিয়ে
খাওয়ার চেষ্টা করেছেন। তাতে তিনি ব্যর্থ হলেও, তার চেষ্টার তারিফ তো জনগণকে
করতেই হবে। তাকে টমেটো সসের সঙ্গে হ্যাট খেতে দেয়া হয়। বেশ কয়েকটি হ্যাটের
মধ্য থেকে পছন্দের একটি হ্যাট বেছে নিয়ে তাতে উপর্যুপরি কামড় বসাতে শুরু
করে দেন ও চিবানোর চেষ্টা করেন। শেষ পর্যন্ত রসিকতার আশ্রয় নিয়ে লেকোটা
বললেন, তিনি তো আর আস্ত হ্যাটটাই চিবিয়ে খাওয়ার প্রতিশ্রুতি দেননি। তবে
হ্যাটের কিছু অংশ তার পেটে গেছে কিনা, সেটাও ধোঁয়াশায় রয়ে গেলো। এ খবর
দিয়েছে বার্তা সংস্থা এএনআই। রাজনীতিবিদ হিসেবে তার উদ্ভট হলেও, শুভবুদ্ধির
প্রশংসা করলেন কেউ কেউ। অন্তত, তিনি তো তার দেয়া প্রতিশ্রুতিটা রক্ষা করার
চেষ্টা করেছেন। সফলতা, ব্যর্থতা পরের কথা।
No comments:
Post a Comment