বিশ্বকাপের ২৩ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা
করেছে পর্তুগাল। দলে দেশের বাইরের লীগে খেলা খেলোয়াড়ই বেশি। নতুন ঘোষিত এ
দল থেকে বাদ পড়েছেন অভিজ্ঞ স্টাইকার রিকার্ডো কুয়ারেসমা। গত সপ্তাহে ঘোষিত
পর্তুগালের ৩০ সদস্যের প্রথমিক দলে ছিলেন অভিজ্ঞ কুয়ারেসামা।

২
বছর পর জাতীয় দলের জার্সি গায়ে জড়ানোর অপেক্ষা করছিলেন ৩০ বছর বয়সী
কুয়ারেসমা। কিন্তু চূড়ান্ত দলে কুয়ারেসমাকে রাখলেন না পর্তুগিজ কোচ পাওলো
বেন্টো। অথচ ১২ বছর আগে স্পোর্টিং লিসবনে যখন কুয়ারেসসা ও রোনালদো
ক্যারিয়ার শুরু করেন তখন সবার চোখ ছিল কুয়ারেসমার দিকেই। কুয়ারেসমা ছাড়াও
বেন্টোর বিবেচনায় আসতে পারেননি লিঁও গোলরক্ষক অ্যান্থনি লোপেজ, মালাগা ও
ইন্টার মিলানের ডিফেন্ডার আনটুনেস ও রোলান্দো, বেনফিকা ও ভিক্টোরিয়া
সেটুবালের মিডফিল্ডার আন্দ্রে গোমেজ ও জোয়াও মারিও এবং বেনফিকার স্ট্রাইকার
ইভান কাভালেইরো। দল নির্বাচন শেষে বেন্টো বলেন, ‘জাতীয় দলের কোচের প্রচুর
মর্যাদা থাকে। কিন্তু তারা সমালোচনার বাইরে নয়। আমার সিদ্ধান্ত নিয়ে
সমালোচনা থাকলে তা আমি মেনে নেব’। ব্রাজিল বিশ্বকাপে ‘জি’ গ্রুপে রয়েছে
পর্তুগাল। তাদের প্রতিপক্ষ জার্মানি, ঘানা ও যুক্তরাষ্ট্র। ১৫ই জুন
জার্মানির বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে পর্তুগাল।
পর্তুগিজ স্কোয়াড
গোলরক্ষক: বেটো (সেভিয়া), রুই পাট্রিরিসো (স্পোটিং) ও এদুয়ার্দো (ব্রাগা)।
ডিফেন্ডার: আন্দে আলমেইদা (বেনফিকা), ব্রুনো আলভেস (ফানারবাচ), ফ্যাবিও কোয়েনট্রো (রিয়াল মাদ্রিদ), হুয়ো পেরেইরা (ভ্যালেন্সিয়া), নেটো (জেনিত), পেপে (রিয়াল মদ্রিদ), রিকার্দো কস্তা (ভ্যালেন্সিয়া)।
মিডফিল্ডার: হুয়ো মটিনহো (মোনাকো), মিগুয়েল ভেলোসো ডায়নামো কিয়েভ, রাউল মেইরেলেস (ফানারবাচ), রুবেন অ্যামোরিম (বেনফিকা), উইলিয়াম কারভালহো (স্পোটিং)।
স্ট্রাইকার: ক্রিশ্চিয়ানো রোনালদো (রিয়াল মাদ্রিদ), এডার (ব্রাগা), হেল্ডার পোস্তিগা (লাজিও), হোগো আলমেইদা (বেসিকতাস), ন্যানি (ম্যানইউ), রাফা (ব্রাগা), ভারেলা (পোর্তো), ভিয়েরিনহা (উলফসবুর্গ)।

No comments:
Post a Comment