Wednesday, May 21, 2014

বিক্ষোভে শঙ্কিত পেলে

ব্রাজিলে এ  মুহূর্তে  যেভাবে বিশ্বকাপের প্রস্তুতি চলছে, তাতে মোটেও সন্তুষ্ট নন ফুটবল সম্রাট পেলে। বরং বলছেন, এতে দেশ কলঙ্কিতই হচ্ছে। 
ব্রাজিলের যেসব স্টেডিয়ামে খেলা হবে, সেগুলো তৈরি হয়নি। পেলের বিশ্বাস, বিশ্বকাপ শুরুর আগেই স্টেডিয়াম তৈরি হয়ে যাবে। হাতে এখনও বেশ কয়েক দিন রয়েছে। তারপরেও শঙ্কা থেকে যাচ্ছে পেলের। সেটা হলো বিক্ষোভকারীদের নিয়ে। বিশ্বকাপ আয়োজন করা নিয়ে উত্তাল পুরো বাজিল। প্রায় প্রতিদিনই বিভিন্ন শহরে বিক্ষোভ করছেন ব্রাজিলীয়ানরা। এই বিশ্বকাপ তারা চান না। তার পরিবর্তে স্বাস্থ্য, শিক্ষা দরকার। পেলে বলছেন, ‘এই অবস্থা মেনে নেয়া যায় না। দেশের রাজনৈতিক পরিস্থিতি মোটেও ভাল নয়। চারদিক দুর্নীতিতে ছেয়ে গেছে। তাতে স্টেডিয়াম তৈরির কাজে দেরি হচ্ছে।’ বিশ্বকাপে এই আন্দোলন আরও মাথাচাড়া দিয়ে উঠতে পারে বলে মনে করেন সাবেক এই সুপার স্টার। এবারের বিশ্বকাপে কাদের সম্ভাবনা প্রবল? এমন জবাবে মেক্সিকো থেকে তিনি জানান, আয়োজক দেশ ব্রাজিলের এবার ভাল সম্ভাবনা রয়েছে। তবে সবচেয়ে বেশি বিশ্বকাপ জেতা এবং স্বাগতিক হওয়াটাই বড় চাপ ব্রাজিল দলের এটা স্বীকার করেছেন তিনি। বিশ্বকাপ জেতার দারুণ সম্ভাবনা রয়েছে স্পেনেরও। ইউরোপের দুটো দল জার্মানি ও স্পেনকে ফেভারিট ধরছেন ফুটবল সম্রাট। পেলে বলেন, ‘বেশ কয়েক বছর ধরেই স্পেন দুর্দান্ত ফুটবল খেলে চলেছে। জার্মানি বেশ সংগঠিত দল। আক্রমণেও বেশ সাবলীল।’

No comments:

Post a Comment