Wednesday, May 21, 2014

নগ্ন ছবি তুলে বিতর্কে রোনালদো!

বিশ্বকাপের ঠিক আগ মুহূর্তে নতুন এক বিতর্কে জড়ালেন ক্রিশ্চিয়ানো  রোনালদো। বিখ্যাত এক ফ্যাশন ম্যাগাজিনের কভারে বান্ধবী ইরিনা শায়েকের সঙ্গে প্রায় নগ্ন ছবি নিয়ে নতুন বির্তকের সৃষ্টি হয়েছে। রোনালদোর ছবি নিয়ে  তোলপাড় চারদিকে। 
বিখ্যাত চিত্রগ্রাহক মারিও টেস্টিনোর ক্যামেরায় শুধু ম্যাগাজিনের কভারেই নয়, নানা ভঙ্গিমায় বিখ্যাত জুটি ধরা পড়েছেন ভিতরেও। ফ্যাশন স্টেটমেন্টে চমক আনতে বেশির ভাগ মডেলই যেখানে নতুন পোশাক আর ভঙ্গিমার উপর নির্ভর করেন, রোনালদো অবশ্য সেই পথ অনুসরণ করেননি। কোন পোজে আবার রিয়াল মাদ্রিদ তারকার সিক্স প্যাক মাসল দৃশ্যমান আর ইরিনাও প্রায় নগ্ন পোশাকে বয়ফ্রেন্ডকে জড়িয়ে রেখেছেন। গোটা ফটোশুটের থিম  ‘ভালবাসা ও ফুটবল’। এই ঘটনায় কোন কোন মিডিয়া প্রশ্ন তুলেছে রোনালদোর মতো মহাতারকার জায়গায় অন্য কোনও ফুটবলার যদি এই কাজ করতেন তাহলে এত সহজে কি পার পেয়ে যেতেন?  তাকে কি শৃখলাভঙ্গের দায়ে পড়তে হতো না? উল্লেখ্য, ইনজুরি আক্রান্ত রোনালদো লা-লীগায় রিয়াল মাদ্রিদের হয়ে শেষ দু’টি ম্যাচে মাঠে নামতে পারেননি। তবে খুশির খবর হচ্ছে অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে চ্যাম্পিয়নন্স লীগের ফাইনাল খেলতে প্রস্তুত হচ্ছেন এই পর্তুগিজ।

No comments:

Post a Comment