বয়স ৩৩ বছর। কিন্তু এখনও ইংল্যান্ড জাতীয়
দল ও লিভারপুলের মাঝমাঠে নিয়মিত মধ্যমনি তিনি। একাধারে জাতীয় দল ও
লিভারপুলের অধিনায়ক তিনি। এবার ব্রাজিল বিশ্বকাপেও রয় হজসনের দলকে নেতৃত্ব
দেবেন জেরার্ড। তবে বিশ্বকাপে ইংলান্ড ভাল করুক বা না করুক- জাতীয় দল থেকে
অবসর নেবেন তিনি। কিন্তু প্রিয় ক্লাব লিভারপুলের হয়ে আরও দু’বছর খেলে যাবেন
তিনি। গতকাল এমন খবরই দিয়েছে সংবাদমাধ্যম ‘ডেইলি মেইল’।

জেরার্ড
জাতীয় দলের হয়ে ১০৯ ম্যাচে ২১ এবং লিভারপুলের হয়ে ৪৭৫ ম্যাচে করেছেন ১১১
গোল। সম্প্রতি তিনি লিভারপুলের সঙ্গে আরও দু’বছরের চুক্তি বাড়িয়েছেন। এ
হিসেবে ২০১৬ সাল পর্যন্ত লাল দলের সঙ্গে তার চুক্তি হয়েছে। সুতরাং এ চুক্তি
শেষ না করে তিনি ফুটবল থেকে পুরোপুরি অবসর নিচ্ছেন না। তবে বিশ্বকাপের পর
জেরার্ড অবসর নিলে ইংল্যান্ড দলে বিরাট একটা শূন্যতা সৃষ্টি হবে। কারণ,
ইতিমধ্যে ইংল্যান্ডের মধ্যমাঠের আরেক সেনানি ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডও জানিয়ে
দিয়েছেন যে, তিনি বিশ্বকাপের পর জাতীয় দল থেকে অবসর নেবেন। লিভারপুলের
অধিনায়ক এখনও যে শেষ হয়ে যাননি তা ক’দিন আগেই বলেছেন দলের কোচ ব্রেন্ডন
রজার্স। তিনি বলেন, ‘বিশ্বকাপের পর তার বয়স ৩৪ হবে। কিন্তু তার খেলার ধারণ
এখনও তরুণদের মতো। সে মেধাবী ও ধৈর্যশীল একজন অধিনায়ক। তার জন্য আরও কয়েক
বছর খেলে যাওয়া অসম্ভব নয়। আগামী মওসুমেও সে আগের মতো মাঠ মাতাবে বলে আমার
মনে হয়।’
No comments:
Post a Comment