সমপ্রতি ‘আর ছোট পর্দায় অভিনয় নয়’ বললেও
অচিরেই ছোট পর্দার অভিনয়ে আবারও দেখা যাবে মম, মীম আর প্রসূনকে। বড় পর্দায়
ব্যস্ততার পথে চলতে গিয়ে ছোট পর্দাকে একরকমের ‘গুডবাই’ জানিয়ে এ তিন তারকা
বলেছিলেন- ও মুখো আর নয়। কিন্তু শেষতক সে সিদ্ধান্তে স্থির থাকা হলো না
তাদের। তারা আবার দাঁড়িয়েছেন টিভি ক্যামেরার সামনে। যার প্রকাশ মিলবে
সামনের ঈদেই। এমন তথ্য মিলেছে এ তিন তারকার কাছ থেকেই।

বড়
পর্দায় নায়িকা হবেন বলেই লাক্স-চ্যানেল আই সুন্দরী প্রতিযোগিতায় নাম
লিখিয়েছিলেন মম, মীম ও প্রসূন। তিনজনই এরই মধ্যে লক্ষ্যপ্রান্তে পৌঁছেছেন
বলা যায়। মম অভিনীত ছবি মুক্তি পেয়েছে ‘দারুচিনি দ্বীপ’। হুমায়ূন আহমেদের
উপন্যাস অবলম্বনে চলচ্চিত্রটি পরিচালনা করেছেন তৌকীর আহমেদ। এতে মম’র নায়ক
ছিলেন রিয়াজ। মীম অভিনীত ছবি মুক্তি পেয়েছে ‘আমার আছে জল’, ‘আমার প্রাণের
প্রিয়া’ ও ‘জোনাকির আলো’। হুমায়ূন আহমেদের পরিচালনায় ‘আমার আছে জল’ ছবিতে
মীমের সঙ্গে অভিনয়ে ছিলেন ফেরদৌস ও জাহিদ হাসান। জাকির হোসেন রাজুর
পরিচালনায় ‘আমার প্রাণের প্রিয়া’ ছবিতে মীমের নায়ক ছিলেন শাকিব খান।
সর্বশেষ মীম অভিনীত ছবি মুক্তি পেয়েছে ‘জোনাকির আলো’। খালিদ মাহমুদ মিঠুর
পরিচালনায় এ ছবিতে তার নায়ক ইমন ও কল্যাণ। মম ও মীম মাঝে কিছুটা বিরতি দিয়ে
আবার চলচ্চিত্রে অভিনয়ে এসেছেন। এসেই বলেছেন, আর ছোট পর্দায় অভিনয় নয়।
শুধু বড় পর্দাতই কাজ করবো। একই সুর শোনা গেছে প্রসূনের মাঝেও। আর তাই তো
একের অধিক ছবিতে অভিনয় করছেন এই তিনজন লাক্স সুন্দরী। মম অভিনীত ছবিগুলো
হলো রকিবুল আলম রকিবের পরিচালনায় ‘প্রেম করবো তোমার সাথে’ ও শিহাব শাহীনের
পরিচালনায় ‘ছুঁয়ে দিলে মন’। ছবি দুটিতে মম’র নায়ক হিসেবে আছেন আনিসুর রহমান
মিলন, জায়েদ খান ও আরেফিন শুভ। মীম অভিনীত ছবিগুলো হলো- তন্ময় তানসেনের
পরিচালনায় ‘পদ্মপাতার জল’, রিপন মিয়ার পরিচালনায় ‘তুমি সন্ধ্যারও মেঘমালা’,
মুহম্মদ মোস্তফা কামাল রাজের পরিচালনায় ‘তারকাঁটা’, তানিম অংশুর পরিচালনায়
‘আদি’ ও সাফিউদ্দিন সাফির পরিচালনায় ‘ড্রিমগার্ল’। ছবিগুলোতে মীমের নায়ক
হিসেবে আছেন যথাক্রমে ইমন, আরেফিন শুভ, সজল ও শাকিব খান। প্রসূন অভিনীত ছবি
বর্তমানে নির্মাণ চলতি অবস্থায় আছে শফিকুল ইসলাম খান পরিচালিত ‘অচেনা
হৃদয়’ ও কাজী হায়াত পরিচালিত ‘সর্বনাশা ইয়াবা’। এছাড়া বাপ্পারাজের
পরিচালনায় ‘বেঈমান’ ও বিদ্যুতের পরিচালনায় ‘রাজা গোলাম’ ছবিতে অভিনয়ে
চুক্তিবদ্ধ হয়েছেন প্রসূন। এই তিন চিত্রনায়িকা আসছে ঈদে পর্দায় আসার
প্রস্তুতিতে রয়েছেন। তবে বড় পর্দায় নয়। ঈদে ছোট পর্দায় আসছেন তারা। নাটক,
বিজ্ঞাপন ও টেলিভিশনের বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে ছোট পর্দায় দেখা যাবে
তাদের। এরই মধ্যে কয়েকটি নাটকের শুটিং সম্পন্ন করেছেন মম, মীম ও প্রসূন।
নাটকে আর অভিনয় করবেন না বলে ঘোষণা দিয়ে আবার সিদ্ধান্ত পরিবর্তন সম্পর্কে
মম বলেন, হামেদ হাসান নোমানের ‘যন্ত্রণার চূড়ান্তে’ নাটকে সমপ্রতি অভিনয়
করেছি। এতে আমার সঙ্গে ছিলেন মীর সাব্বির। এছাড়া কয়েকটি নাটক প্রচার হবে
ঈদে। তবে ছোট পর্দায় কাজ করছি খুব বেছে বেছে। মীম বলেন, ঈদ একটি বিশেষ
উৎসব। সেই উৎসবে সাধারণত বড় পর্দার নায়িকাদেরও ছোট পর্দায় দেখা যায়। বিশেষ
অনুরোধেই ঈদের জন্য কয়েকটি কাজ করছি। প্রসূন বলেন, বিশেষ নাটকেই অভিনয়
করছি। যেমন- পরিচালক সাজ্জাদ সুমনের জেলেপাড়া নিয়ে একটি নাটক ও সালাউদ্দিন
লাভলুর ৬ পর্বের একটি ধারাবাহিক। কো-আর্টিস্ট হিসেবে আছেন ফজলুর রহমান
বাবু, কল্যাণ, মোশাররফ করিম, চঞ্চল চৌধুরীসহ আরও অনেকে। গল্প ও উপস্থাপন
ব্যতিক্রম। আসলে বড় পর্দায় উপস্থিতিতে বিলম্ব দেখেই ছোট পর্দায় ঈদের নাটকে
টুকটাক কাজ করছি।
No comments:
Post a Comment