অন্তত পাঁচটি দেশের হয়ে খেলার প্রস্তাব
পেয়েছিলেন আদনান ইয়ানুযাই। জন্ম সূত্রে বেলজিয়াম, তার পিতা-মাতার সুবাদে
আলবেনিয়া, তুরস্ক ও সার্বিয়ায় খেলতে পারতেন। আর ইংল্যান্ডের হয়ে খেলতে
পারেন অভিবাসী হওয়ার সুবাদে।

শেষ
পর্যন্ত বাবার উপর সিদ্ধান্ত ছেড়ে দিয়েছিলেন মাত্র ১৯ বছর বয়সী ম্যান ইউর
ফরোয়ার্ড। তার বাবার সিদ্ধান্তেই বেলজিয়ামের বিশ্বকাপ খেলতে নামছেন আদনান।
বেলজিয়ামের হয়ে গত সোমবার প্রথম বারের মতো অনুশীলনেও নেমেছেন তিনি।
লুক্সেমবার্গ ও সুইডেনের সঙ্গে ফ্রেন্ডলি ম্যাচ খেলতেই অনুশীলন শুরু করেছে
বেলজিয়াম। অনুশীলন শুরু করলেও আদনানের উপর আস্থা রাখতে পারছেন না তার
সতীর্থরা। আদনানের অন্তর্ভুক্তি এভারটনের উইংগার কেভিন মিলার প্রত্যাশা
করলেও কপালে ভাঁজ পড়েছে বেলজিয়ামের অধিনায়ক কোম্পানির। উল্লেখ্য, গত বছর
ম্যানচেস্টারের সঙ্গে পাঁচ বছরের চুক্তি করেন আদনান। ১৯ বছর বয়সী এ ফুটবলার
৫ই অক্টোবর প্রিমিয়ার লীগে তার প্রথম খেলাতেই সান্ডারল্যান্ডের বিরুদ্ধে
দুটি গোল করে সবার নজর কাড়েন। আদনান ১৬ বছর বয়সে ম্যানচেস্টার ইউনাইটেডের
তরুণ ও রিজার্ভ দলে যোগ দেন।
No comments:
Post a Comment