আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের
প্রসিকিউশনের সমন্বয়ক পদ থেকে পদত্যাগ করেছেন সিনিয়র এডভোকেট এম কে রহমান।
সমন্বয়কের পদ থেকে অব্যাহতি চেয়ে লেখা চিঠি গতকাল তিনি আইন মন্ত্রণালয়ে
পৌঁছে দেন। সোমবার তাকে অতিরিক্ত এটর্নি জেনারেল পদ থেকে অব্যাহতি দেয়
সরকার।
এরপর
গতকাল এম কে রহমান সাংবাদিকদের বলেন, আই অ্যাম ফাইন। শেষ দিন পর্যন্ত আমার
জানামতে আমি কোন ভুল করিনি। তিন র্যাব কর্মকর্তাকে গ্রেপ্তারে হাইকোর্টের
আদেশ দেয়ার সময় ভারপ্রাপ্ত এটর্নি জেনারেলের দায়িত্ব পালন করেছিলেন এম কে
রহমান। ওই সময় তিনি যথাযথ ভূমিকা পালন করতে না পারায় তাকে সরিয়ে দেয়া হয়েছে
বলে আলোচনা রয়েছে। আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সর্বশেষ সভায় দলটির
শীর্ষ নেতৃত্ব এটর্নি জেনারেল অফিসের ভূমিকায় উষ্মা প্রকাশ করে। তবে এম কে
রহমান বলেন, হাইকোর্ট আদেশ দিয়েছে। রিট আবেদনকারীরা গ্রেপ্তারের আদেশ
চাননি। তারা বিচার বিভাগীয় তদন্ত কমিশন চেয়েছিলেন। রুল জারির আগে বলা যায়
না। ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর এম কে রহমানকে অতিরিক্ত
এটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেয়া হয়েছিল। গত বছরের ৩০শে জানুয়ারি তাকে
অতিরিক্ত দায়িত্ব হিসেবে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে প্রসিকিউশনের সমন্বয়কের
দায়িত্ব দেয়া হয়। সেখানেও চিফ প্রসিকিউটর গোলাম আরিফ টিপুর সঙ্গে তার
দূরত্ব তৈরি হয়। এ দূরত্ব নিরসনে আইনমন্ত্রী আনিসুল হক উদ্যোগ নিলেও তা সফল
হয়নি।

No comments:
Post a Comment