কক্সবাজার সদর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের
হামলায় সৈয়দ করিম (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এসময় আহত হয়েছে তার
ছেলে মোহাম্মদ আবদুল্লাহ (১৫)। মঙ্গলবার সকাল ৮টায় বাস টার্মিনাল সংলগ্ন
লারপাড়ায় এ ঘটনা ঘটে।

কক্সবাজার
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বাংলানিউজকে
জানিয়েছেন, স্থানীয় এহসান উল্লাহর পরিবারের সঙ্গে সৈয়দ করিমের দীর্ঘদিন ধরে
জমি জমা নিয়ে বিরোধ চলছিল। এর জের ধরে সকালে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়।
একপর্যায়ে এহসান উল্লার ছেলে সৈয়দ করিমকে লাঠি দিয়ে আঘাত করেন। এতে
ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় বাবাকে বাঁচাতে গিয়ে আহত হন করিমের ছেলে
মোহাম্মদ আবদুল্লাহ। তাকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায়
জিজ্ঞাসাবাদের জন্য এহসান উল্লাহর স্ত্রীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তবে
তার নাম জানা যায়নি।
No comments:
Post a Comment