মহেশ ভাটের হাত ধরে বলিউডে পা রাখেন
সেক্সসিম্বল অভিনেত্রী এষা গুপ্তা। এরপর ‘রাজ-৩’ ছবিতে তার অভিনয় বেশ
প্রশংসিত হয়। রূপ, গ্ল্যামার, নাচ, পারফরমেন্সের বদৌলতে বলিউডে সম্ভাবনার
আলো জ্বালেন তিনি। তবে এরপর দীর্ঘ সময় ধরে কোন ছবিতে দেখা যায়নি এষা
গুপ্তাকে। খুব বেছে বেছে কাজ করার কারণেই কম ছবিতে অভিনয় করছেন তিনি। সেই
ধারাবাহিকতায় অচিরেই একটি নতুন ছবি নিয়ে দর্শকদের সামনে হাজির হচ্ছেন এষা।
ছবির নাম ‘হামসকলস’। এটি পরিচালনা করেছেন সাজিদ খান। এষা গুপ্তা ছাড়াও
এখানে অভিনয় করেছেন সাইফ আলী খান, বিপাশা বসু, রিতেশ দেশমুখ প্রমুখ।
সম্পূর্ণ কমেডি-রোমান্টিক ধাঁচের এই ছবিতে ব্যাপক আবেদনময়ীরূপে হাজির
হচ্ছেন এষা গুপ্তা। সাজসজ্জা, হেয়ারস্টাইল থেকে শুরু করে অন্য এক এষাকেই এ
ছবিতে আবিষ্কার করতে পারবেন দর্শক। তবে নতুন খবর হচ্ছে, এই ছবির জন্য
প্রথমবারের মতো বিকিনি পরে ক্যামেরাবন্দি হয়েছেন তিনি। কয়েক মিনিট ছবিতে
বিকিনি পরে কাজ করতে দেখা যাবে তাকে। তবে এমন খোলামেলা কাজ করতে
বিন্দুমাত্র বিব্রত ছিলেন না তিনি। বরং এই পোশাকেই শুটিংয়ের ফাঁকে ফাঁকে
মজা করছিলেন এষা সবার সঙ্গে। এদিকে বিকিনি পরেই রিতেশের সঙ্গে ঘনিষ্ঠ
দৃশ্যেও ক্যামেরাবন্দি হয়েছেন তিনি। সব মিলিয়ে এ ছবিটিতে অন্যরকম এক এষা
গুপ্তাকে দেখতে পাবেন দর্শক। ছবিটি নিয়ে বেশ ফুরফুরে মেজাজে রয়েছেন তিনি। এ
বিষয়ে এষা বলেন, সাজিদ খান আসলেই একজন অসাধারণ পরিচালক, এটা তার সঙ্গে কাজ
করতে গিয়ে বুঝেছি। এই ছবির কমেডিগুলো সবার কাছে নতুন মনে হবে। অনেক মজা
করে এর শুটিং শেষ করেছি। আর এখানে একেবারে নতুনরূপে পাওয়া যাবে আমাকে। আগের
দুটি ছবি থেকে অনেক আলাদা। আবেদনটাকে অন্যরকমভাবে ফুটিয়ে তোলা হয়েছে। আশা
করছি ভাল লাগবে সবার।

No comments:
Post a Comment