Thursday, May 8, 2014

কক্সবাজারে বিজিবি-মায়ানমার সীমান্তরক্ষী পতাকা বৈঠক

কক্সবাজারে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও মায়ানমারের সীমান্তরক্ষীদের সেক্টর কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক চলছে। কক্সবাজার শহরে হোটেল ওস্যান প্যারাডাইসের সম্মেলন কক্ষে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় এ বৈঠক শুরু হয়েছে।

সীমান্ত দিয়ে রোহিঙ্গা অনুপ্রবেশ, ইয়াবা ও অন্যান্য মাদকদ্রব্য পাচার রোধসহ দুইদেশের সীমান্ত সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। বৈঠকে বাংলাদেশের পক্ষে ২২ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন বিজিবির কক্সবাজার সেক্টর কমান্ডার কর্নেল খন্দকার ফরিদ হাসান। মায়ানমারের পক্ষে ২১ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন মায়ানমার সীমান্তরক্ষীর মন্ডু ক্যাম্পের কমান্ডিং অফিসার থিং কু কু। বিকেল ৩টা পর্যন্ত এ বৈঠক চলার কথা রয়েছে।

No comments:

Post a Comment