বছরের পর বছর ধরে প্রেম নিয়ে লুকোচুরির পর অবশেষে গত ২১ এপ্রিল রাতে
ইতালিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন বলিউডের বহুল আলোচিত
তারকা-নির্মাতা জুটি রানী মুখার্জি ও আদিত্য চোপড়া। বেশির ভাগ বন্ধু,
সহকর্মী ও আত্মীয়স্বজনকে না জানিয়ে হুট করেই অনাড়ম্বর এক অনুষ্ঠানের
মাধ্যমে বিয়ে করেন রানী-আদিত্য। প্রেম ও বিয়ে নিয়ে নজিরবিহীন লুকোচুরির পর
এখনো তাঁদের সেই লুকোচুরি খেলা শেষ হচ্ছে না।

ইতালি
থেকে মুম্বাই ফিরলেও এখন পর্যন্ত জনসমক্ষে আসেনি এ নবদম্পতি। বিয়ের পর
‘চোরি চোরি চুপকে চুপকে’ তারকা রানীকে নিয়ে মুম্বাইয়ে নিজের বাংলোতে উঠেছেন
‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’ ছবির নির্মাতা আদিত্য চোপড়া। বাংলোকে
রীতিমতো দুর্গই বানিয়ে ফেলেছেন আদিত্য। বাংলোর নিরাপত্তাব্যবস্থা এত বেশি
জোরদার করা হয়েছে যে ভেতরের কোনো কিছুই জানতে পারছে না কেউ। সম্প্রতি এক
খবরে এ তথ্য জানিয়েছে মিড-ডে ডটকম। রানী-আদিত্যর দেশে ফেরার খবর জানার পর
থেকেই তাঁদের বাড়ির আশপাশে ওত পেতে আছেন আলোকচিত্রীরা। উদ্দেশ্য—যে করেই
হোক নতুন দম্পতিকে ক্যামেরাবন্দী করা। কিন্তু কোনো অবস্থাতেই আলোকচিত্রীরা
যেন সেই সুযোগ না পান, তার সব বন্দোবস্তই করে রেখেছেন আদিত্য।এ প্রসঙ্গে
একজন আলোকচিত্রীর ভাষ্য, ‘আমি নিয়মিতই চোপড়া বাংলো রেকি করছি। কিন্তু কাজের
কাজ কিছুই হচ্ছে না। এমনিতেই পুরো বাংলোর চারপাশ উঁচু দেয়াল দিয়ে ঘেরা।
সেই দেয়ালের ওপর আবার দুই ফুট উচ্চতার সাদা পর্দা জুড়ে দেওয়া হয়েছে, যাতে
করে বাংলোর ভেতরে কী হচ্ছে কোনোভাবেই তা বাইরে থেকে দেখা না যায়।’
রানী-আদিত্য দেশে ফেরার পর ঘটা করে বিয়ের উত্সব উদযাপন করবেন বলেই
জানিয়েছিলেন তাঁদের আত্মীয়-স্বজনেরা। কিন্তু এখন পর্যন্ত রানী বা আদিত্যর
পক্ষ থেকে কোনো কিছুই নিশ্চিত করা হয়নি। এমনকি তাঁদের বাংলোতে বিয়ের উত্সব
আয়োজনের কোনো প্রস্তুতিও এখন পর্যন্ত চোখে পড়েনি। প্রসঙ্গত, সব
জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ইতালিতে ২১ এপ্রিল বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন
করেন বলিউডের বহুল আলোচিত প্রেমিকযুগল রানী মুখার্জি ও আদিত্য চোপড়া। এক
বিবৃতির মাধ্যমে বিষয়টির সত্যতা নিশ্চিত করে যশরাজ ফিল্মস কর্তৃপক্ষ। রানী
নিজেও এক সংবাদ বিবৃতির মাধ্যমে তাঁর ভক্তদের নিজের বিয়ের খবর জানান। যশরাজ
ফিল্মসের বিবৃতিতে বলা হয়, ‘আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে ঘোষণা দিচ্ছি যে,
মিস্টার আদিত্য চোপড়া এবং মিস রানী মুখার্জি ২১ এপ্রিল রাতে ইতালিতে বিয়ে
করেছেন। তাঁদের পরিবারের সদস্য ও কাছের বন্ধু-বান্ধবদের উপস্থিতিতে
অনাড়ম্বর ও ঘরোয়াভাবে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।
No comments:
Post a Comment