Friday, October 17, 2014

ফিলিস্তিনি কিশোরকে গুলি করে হত্যা করেছে ইসরাইল

অধিকৃত পশ্চিম তীরে এক ফিলিস্তিনি কিশোরকে গুলি করে হত্যা করেছে ইসরাইলি সেনারা। নিহত ওই কিশোরের নাম বাহা বদর।

বৃহস্পতিবার ইসরাইলের পৃথকীকরণ দেয়ালের নিকটবর্তী বাইত লিকজায় ঢুকে ইসরাইলি সেনারা ১৩ বছর বয়সী ওই কিশোরকে হত্যা করে।
ইসরাইলের দাবি স্থানীয় যুবকরা সেনাদের লক্ষ্য করে পাথর ছোড়ে। তারা এটাকে বেআইনি দাঙ্গা বলে অভিহিত করেছে। তবে ওই কিশোরও ইসরাইলি সেনাদের লক্ষ্য করে পাথর ছুড়েছে কি-না, তা স্পষ্ট নয়।
একজন সেনামুখপাত্র জানিয়েছেন, এই ঘটনায় সৈন্যরা গুলি চালিয়েছে। তবে হত্যার ব্যাপারটি তদন্ত করে দেখবে সেনাবাহিনী।
রামাল্লা হাসপাতালের পরিচালক আহমাদ বেতওয়ানি জানান, ওই কিশোরের বুকে তিনটি গুলি করা হয়েছে। ঘটনার প্রায় দুই ঘণ্টা পর মারা যায় সে। সূত্র : এপি, রয়টার্স

No comments:

Post a Comment